Sunday, October 30, 2011

প্রত্যাশার কথা

চারপাশে পরিবর্তন.. শুধু রাজনৈতিক চালচিত্রে নয়, মানুষের মনেও.. কেউ জিতে গিয়েও হেরে যায়, আবার কেউ হেরে গিয়েও জিতে যায়.. তবুও আমরা স্বপ্ন দেখি.. স্বপ্ন বিক্রি করি.. কেরিয়ার সচেতন যুগে তাই সম্পর্ক হয়ে দাঁড়ায় শুধুমাত্র একটা অপশন.. প্রয়োজন শেষে বেশি সময় লাগে না রিমোটের বোতাম টিমে দ্রুত চ্যানেল বদলে নিতে..
তবুও বিহান বেলায় কিংবা পড়ন্ত বিকেলের রোদ গায়ে মেখে কখনো কখনো ভাবতে ইচ্ছা হয়.. মন খারাপ ডানা মেলে উড়ে যেতে চায়.. উত্তর মেলে না অনেক প্রশ্নেরই.. অনেক না বলা কথাই বাকী থেকে যায়.. শত চ্যানেল পরিবর্তন করেও একবার না একবার নিজের মুখোমুখি দাঁড়াতেই হয়..
জন্ম নেয় একটি কবিতা.. বা অন্য কোনো লেখা.. স্বপ্ন দেখবে বলেও তো কখনো কখনো স্বপ্ন দেখে মন.. আমার পৌঁছতে চাই একটা গন্তব্যে, উদ্দেশ্যে.. আর তাই প্রত্যাশা থেকেই যায় আমাদের.. আমরা যারা স্বপ্ন দেখি, ‘যখন প্রত্যাশা’র হাত ধরে আরো কিছুটা পথ যদি চলাই যায়, যাক না...

No comments:

Post a Comment